রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: মফিজুল ইসলাম মামুন, একজন স্বপ্নদ্রষ্টা। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অদম্য চেষ্টা করেন। প্রচণ্ড আশাবাদী এক মানুষ। লেখালেখি ও সাংবাদিকতা তাঁর নেশা হলেও তিনি একজন উদ্যেক্তা।
তাঁর জীবন-অভিধানে হতাশা শব্দটি নেই। এই দিনেই তিনি এসেছিলেন তাঁর ও তাঁর পারিপার্শ্বিকতাকে আলোকিত করতে। আলোকিত করেছেন, করছেন এবং করবেন। আজ ৮ মার্চ পাহাড়ের চোখ অনলাইন নিউজ এর সম্পাদক মন্ডলীর সভাপতি মফিজুল ইসলাম মামুন এর শুভ জন্মদিন। এ দিনে আমাদের প্রিয় অগ্রণী ও আইকনের প্রতি পাহাড়ের চোখ অনলাইন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা শুভকামনা।
পরিশেষে তাই আবারও শুভ জন্মদিন প্রিয়। আজকের এই দিনের সব ফুল আপনার জন্য, সব আনন্দ-সব হাসি আপনার। আর আমাদের পক্ষ থেকে সব ভালোবাসা আর শ্রদ্ধা-মেশানো শুভকামনা আপনার জন্য। আমাদের দেওয়া আপনার ভালোবাসার প্রতি পাহাড়ের চোখ অনলাইন পরিবার কৃতজ্ঞ। সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন আর আমাদের পাশে থাকুন
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি