Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় গলায় ফাঁস লাগিয়ে ১ ব্যক্তির আত্মহত্যা 

লামা প্রতিনিধি:বান্দরবানের লামা উপজেলায় নিজ ঘরে ফাঁসিতে ঝুলে মো. শফিক মিয়া (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সাংসারিক অশান্তি ও কলহ বিবাদের জের ধরে সে সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাসপাতাল গ্রামের ৯১ সিঁড়ি পাড়ার নুরুল আলমের ছেলে। বৃহস্পতিবার (১১ মার্চ২১ইং) রাতের কোন এক সময় শফিক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে রাত ১টায় লামা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে। সকালে নিহতের লাশ ময়নাতদস্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। থানা পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, আমরা যাওয়ার আগে স্বজন ও স্থানীয়রা শফিকের ফাঁসিতে ঝুলন্ত লাশ নামায়। আমরা লাশের প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান প্রেরণ করি।

স্বজন ও পার্শ্ববর্তীরা জানান, মো.শফিক মিয়া সবসময় মদ পান ও উচ্ছৃঙ্খল জীবন যাপন করত। প্রায়সময় ঝগড়া করে বউ ফেলে অন্যত্র চলে যেত। তাদের সংসারে অশান্তি ও কলহ বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন রাতেও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। তার শশুড় বাড়ি নিকটে। ঝগড়ার এক পর্যায়ে তার স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। ফাঁকা ঘরে শফিক গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে রাতের ১১টা হতে সাড়ে ১২টার মধ্যে কোন এক সময় আত্মহত্যা করে।

গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করে লামা থানা ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, এই বিষয়ে লামা থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!