রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবান শহরে অটোরিকশা ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে । নিহত ব্যক্তির নাম শৈ চাউ মারমা (৩০) । সে সদরের কুহালং থোয়াংগ্যা পাড়ার বাসিন্দা । বান্দরবান সদর থানা পুলিশ এর উপ-পরিচালক প্রিয়াল পালিত ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।
স্থানীয় সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার ১১ ই মার্চ বিকালে বান্দরবান সদরস্হ বালাঘাটা মুসলিম পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । জেলা শহরের বালাঘাটা থেকে অট রিকশা নিয়ে থোয়াংগ্যা পারা যাওয়ার পথে বিপরীতগামী জিপ এর মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাচালক শৈ চাউ মারমার গলায় আঘাত লেগে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি