Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মানিকছড়িতে শখ করে সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল যুবকের  

ডেস্ক নিউজ: মানিকছড়িতে শখ করে বাই সাইকেল চালাতে গিয়ে মো. সাব্বির হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ঐ ব্যক্তির বাড়ি চট্টগ্রামের পশ্চিম রাউজান এলাকার সালদি সরকার বাড়ির আবুল কালাম’র ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানান, পূর্ব তিনটহরীর মুসলিম পাড়া এলাকার কয়েকজন ছেলে বাইসাইকেল চালাচ্ছিলেন। তখন তাদের কাছ থেকে শখের বসত বাইসাইকেল চালাতে চাইলে তাকে একজন বাইসাইকেল দেন। এক পর্যায়ে উঁচু পাহাড় নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টিলার নিচে থাকা কালভার্টের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শখ করে বাইসাইকেল চালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পরবর্তি কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!