Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণ আহত ১

রিমন পালিত:নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে ক্রইল মুরং (৭৬) নামে এক জুম চাষী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে আনা হয়েছে।

রবিবার (১৪ মার্চ) সকালে আলীকদ‌ম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সমথংপাড়া এলাকার এক‌টি ঝিরিতে এ ঘটনা ঘটে।

আহত ক্রইল মুরং (৭৬) আলীকদ‌মের কুরুক পাতা ইউ‌নিয়‌নের সমথংপাড়ার মৃত রেংহান ম্রোর ছে‌লে।

স্থানীয় লোকজন ও সেনাবা‌হিনী জানায়, রা‌তে সমথংপাড়ার পা‌শের এক‌টি ঝিরিতে মাছ ধরার জন্য জাল পেতে আসে ওই চাষী। রবিবার সকাল ৬টায় মাছ ধরতে সেখা‌নে গে‌লে ভাল্লুক তাকে আক্রমণ করে। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে বলাইপাড়া আর্মি ক্যাম্পে নিয়ে আসে। সেখা‌নে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে সাড়ে ১২টায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার করে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যায়।

বান্দরবান ৬৯ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মো. জিয়াউল হক জানান, উন্নত চি‌কিৎসার জন্য সেনাবা‌হিনীর নিজস্ব হে‌লিকপ্টারে ক‌রে আহত‌ ব্য‌ক্তি‌কে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

উল্লেখ্য,গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণে দুজন মারাত্মকভাবে আহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!