Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লংগদুতে এক নবজাতকের মৃত দেহ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটি লংগদু উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর পাশের নদীর পাড়ে পানিতে ভাসমান অবস্থায় একটি নবজাতক শিশুকে উদ্ধার করেছে লংগদু থানা পুলিশ।

রবিবার (১৪ মার্চ) সকালে এলাকাবাসী শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। তারপর লংগদু থানা পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে।

লংগদু উজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অরবিন্দু চাকমা বলেন, শিশুটি আমাদের হাসপাতালে মায়ের গর্ভ থেকে মৃত জন্মগ্রহণ করে। ছেলেটি জন্মগত ভাবে মাথায় ত্রুটি ছিলো। তিনি বলেন রোগীকে খুব খারাফ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার পরিবার, পরে হাসপাতালেই শিশুটি মৃত অবস্থায় জন্ম হয়। তাদের বাড়ি ৪নং বগাচতর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিন মারিশ্যাচর।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১১ মার্চ রাত প্রায় ১ টার সময় নবজাতক টি হাসপাতালে মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। পরে সকাল বেলা পরিবারের লোকজন হাসপাতালের পাশে নদীর পাড়ে বালি গর্ত করে শিশুটিকে দাপন করে রোগীকে নিয়ে বাড়িতে চলে যায়।

লংগদু থানার অফিসার ইন্চার্জ আরিফুল আমিন বলেন, বিষয়টি আমরা জেনেছি, আমাদের পুলিশ গিয়ে লাশটিকে উদ্ধার করে। পরে হাসপাতাল সূত্রে নবজাতকের পরিচয় পাওয়া যায় এবং এসময় পরিবারে আত্মীয় স্বজন থানায় আসলে আমরা তাদের হাতে নবজাতকের লাশ তুলে দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!