Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

লামায় উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

লামা প্রতিনিধি:বান্দরবানের লামা পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে ৪৬৯৭ জন নতুন ভোটার পেল স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড হাতে পেয়ে নতুন ভোটারের মধ্যে দেখা গেছে আনন্দের অনুভূতি। উপজেলা নির্বাচন অফিসারের আন্তরিকতায় লামা পৌরসভা ১ মার্চ২০২১ইং ১১৬৪ জনের থেকে শুরু করে স্মার্ট কার্ড ও ৭টি ইউনিয়নে গত ৭মার্চ রুপসী পাড়া ইউনিয়ন ২৮২জন,৪মার্চ সদর ইউনিয়ন ৩২৪ জন, ৮-৯মার্চ ফাঁসিয়াখালী ৭৯৪ জন,১০মার্চ আজিজ নগর ইউনিয়ন ৪২৪জন,১১মার্চ সরই ইউনিয়নে ৩৬৮জন,১৪ মার্চ গজালিয়া ৩৭০ জন,১৫ মার্চ ফাইতং ইউনিয়ন ৪৭১জন।

লামায় ফাইতং ইউনিয়ন পরিষদ হলরুমে (সোমবার ১৫ মার্চ২১ইং সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ) নতুন ভোটাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের মধ্যে সর্বশেষ হয়। স্মার্ট কার্ড হাতে পেয়ে ১নং ওয়ার্ডে থেকে ৯নং ওয়ার্ড তরুণ তরুণী অনেকে আনন্দের সাথে এ প্রতিবেদককে জানান। প্রথম ভোটার হলাম সেই সাথে হাতে পেলাম স্মার্ট কার্ড।

স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জালাল উদ্দীন কোম্পানি, আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ, প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ জুবাইরুল ইসলাম (জুবাইর), মোহাম্মদ শহিদুল্লাহ মিন্টু লামা নির্বাচন অফিসে আব্দুল মন্নান ও মো. আয়নাল সরোয়ার আলম শরিফুল ইসলাম সৌরভ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ দেশের নাগরিক হিসাবে গর্ভ করছি এবং সরকারকে ধন্যবাদ জানায়। লামা উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, ২০১৯ সালে ভোটার হালনাগাদে যাদের বয়েস ১৮ বছর হয়েছে তারাই স্মার্ট কার্ড পাচ্ছে পর্যায়ক্রমে দেশের সকল নাগরিকদের হাতে স্মার্ট কার্ড দেবে সরকার। তিনি আরো জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যেমে মেম্বারদের আন্তরিকতার আজ উপস্থিতি কার্ড গুলি বিতরণ করা হয়েছে। আর যারা উপস্থিত হয় নাই তাদেরকে উপজেলা নির্বাচন অফিস থেকে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!