Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

লামায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে বন বিভাগের চেক বিতরণ

ডেস্ক নিউজ:বান্দরবানের লামা বন বিভাগ কর্তৃক হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে সরকারী অনুদান(চেক) প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে এই অনুদানের চেক দেয়া হয়।

বন বিভাগের সূত্রে জানা যায়, লামা উপজেলার সরই ও ফাঁসিয়াখালী ইউনিয়নের হাতির দ্বারা ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারকে ২ লক্ষ ৭০ হাজার টাকা দেয়া হয়েছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজা রশীদ, বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়ছার, সরই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উল আলম প্রমূখ।

বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়ছার বলেন, বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত লোকজনকে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার। হাতির চলাচল করিডোর নষ্ট হওয়ায় হাতি গুলো লোকালয়ে চলে আসছে। হাতির জন্য অভয়ারণ্য প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!