Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

মানিকছড়িতে নানা আয়োজনে বঙ্গবন্ধুকে স্মরণ

ডেস্ক নিউজ: জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রথম প্রহরে মানিকছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচীতে স্মরণ করেছে বঙ্গবন্ধুকে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন,প্রশাসনের উদ্যোগে ম্যুরালে পুস্পমাল্য অর্পন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

সকাল সাড়ে ৮ টায় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ দলের অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীরা দলীয় অফিস চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন, কর্মসূচী বাস্তবায়ন কমিটির সভাপতি ও দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুবলীগ সভাপতি ও কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোঃ সামায়উন ফরাজী সামু, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চহ্লাপ্রু মারমা নিলয়সহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর পর সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন,ইউএনও তামান্না মাহমুদ,জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সফিউল আলম চৌধুরীসহ সকল দপ্তর প্রধানরা অফিস স্টাফদের নিয়ে উপস্থিত ছিলেন।

পরে পরিষদ হল রুমে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটা, ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

এদিকে বিকালে আওয়ামীলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও শোভাযাত্রা এবং প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে।

,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!