ডেস্ক নিউজ:খাগড়াছড়ি চেঙ্গী গলফ্ এন্ড কান্ট্রি ক্লাবে ১৮-১৯মার্চে (সিজিসিসি) ১ম তিতাস প্রেসিডেন্ট কাপ গলফ্ টূর্ণামেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ এক বছর পর এ বছরের প্রথম টূর্ণামেন্টে দেশের বিভিন্ন গলফ্ ক্লাবের ৪৪জন গলফার এ টূর্ণামেন্টে অংশগ্রহণ করেন। শুক্রবার অপরাহ্নে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সিজিসিসি’র প্রেসিডেন্ট ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, মেজর জেনারেল মোঃ সাইফুল আবেদীন, বিএসপি,এসজিপি,এনডিসি, পিএসসি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী রেজা ও টূর্ণামেন্ট স্পন্সর তিতাস কর্পোরেশনের এমডি মোঃ রেজাউল ইসলাম মুন্না। এ আয়োজনে জিওসি পত্নি, রিজিয়ন কমান্ডার পত্নি সহ , গলফার , সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ও উপস্থিত ছিলেন।
এবার চ্যাম্পিয়ন হয়েছে মাবরুর মুহাম্মদ মাফি, রানার আপ মেজর আনোয়ারুল হক, ২য় রানার আপ মোঃ সামসুল হুদা চৌধুরী।
২২-২৪ হ্যান্ডিক্যাপে চ্যাম্পিয়ন হয়েছে এম. রাশেদুল হক, রানার আপ হয়েছেন লে. কর্ণেল মোহাম্মদ কামরুজ্জামান। মহিলা গলফারদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে ইফফাত তৌফিক ও রানার আপ হয়েছে মনোয়ারা সুলতানা শম্পা।
সাব জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে উম্মে সাদিয়া চৌধুরী ও রানার আপ হয়েছে মাস্টার আরিয়ান।
এছাড়াও ‘নিয়ারেস্ট টু পিন’ এ মেজর এস এম জুবায়ের আলম, ‘লংগেস্ট ড্রাইভ’এ ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন, ‘ম্যাক্সিমাম পার’এ লে. কর্ণেল (অব.) মোঃ তৌফিকুল ইসলাম, ‘২য় বেস্ট গ্রস’এ মেজর মোঃ মোকাদ্দেস হোসেন, ‘বেস্ট গ্রস’এ ট্রপি জিতেছেন লে. কর্ণেল (অব.) মোঃ এহসানুল্লাহ । পুরস্কার বিতরণ শেষে রেফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি