Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

লামায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা হাসপাতালের ওয়ার্ড বয় শাপলু

লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় শাপলু মোহরে (৩১) গলায় ফাসঁ দিয়ে হাসপাতালের ওটির ভিতরে আত্নহত্যা করেছে। শুক্রবার (১৯ মার্চ২১ইং) বেলা সাড়ে ১১টায় তার লাশ ফাঁস থেকে নামায় হাসপাতালে ডাক্তার ও কর্মচারীরা।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ত্রিদিব বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত হাসপাতালে এসে তার লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

শাপলু মোহরে লামা হাসপাতালের ভিতর বিভাগে ওয়ার্ড বয়ের চাকরি করত। সে বান্দরবান সদর উপজেলার বাগমারা এলাকার হিন্দু পাড়ার সুবল মোহরের ছেলে।

নিহতের স্ত্রী আখিঁ দাশ (৩০) বলেন, গতরাত ৮টায় সামনাসামনি সর্বশেষ তার স্বামীর সাথে তার কথা হয়। তারপরে রাতে অনেকবার তার স্বামী শাপলু মোহরের নাম্বারে কল দিলে ফোন গেলেও ফোন রিসিভ হয়নি। গতরাত থেকে অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। পরে সকাল ১১টায় লামা হাসপাতালের ২য় তলায় অপারেশন থিয়েটারে (ওটিতে) তার লাশ ধূতিতে ঝুলানো অবস্থায় দেখতে কাপড় কেটে নামায় হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা।

লামা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিদার মেহের বলেন, খবর পেয়ে আমরা সকলে এসে বেঁচে আছে কিনা তা দেখার জন্য লাশ ধূতি কাপড় কেটে নামাই। গতরাতের কোন একসময় শাপলু মোহরে ফাঁস খায় বলে ধারনা করা হচ্ছে।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!