Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

কাপ্তাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে নিজ শরীরের পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা  

রাঙ্গামাটি প্রতিনিধি :প্রেমে ব্যর্থ হয়ে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়ন কর্ণফূলী সরকারি কলেজের সামনে মোঃ মোজাম্মেল হক রিপন-(২৩) নামে এক যুবক নিজের শরীরে প্রেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিগা গ্রামের মোঃ আবুল কাশেম এর পুত্র। তার এক ভাই চন্দ্রঘোনা ইউনুছিয়া সুন্নিয়া মাদ্রাসায় চাকরি করার সুবাধে সে মাঝে মাঝে চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় এসে তার ভাইয়ের বাসায় থাকতো। স্হানীয় সূত্রে জানা যায় এক মেয়ের সাথে তার গত ৫ বছর ধরে সম্পর্ক হয় এবং বর্তমানে মেয়েটা তার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ায় সেই এই ঘটনা ঘটায়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, শনিবার (২০ মার্চ) সকাল ১১.৩০ টায় কর্নফুলি সরকারি কলেজ এলাকায় এই যুবক নিজের গাঁয়ে পেট্রোল দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

ঘটনার পর স্হানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তাউমিদুর রহমান জানান তার শরীরে ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় বেলা ১.৩০ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ খবর অনুযায়ী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!