Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

চকরিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের জরুরী সভা সম্পন্ন

লামা প্রতিবেদক:কক্সবাজার জেলা চকরিয়া পৌরসভা আগামী ১১এপ্রিলপৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীর বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে শনিবার ২০মার্চ২১ইং বিকালে চকরিয়া সড়ক বিভাগের ডাক বাংলোতে আয়োজিত চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের মতবিনিময় সভা সংগঠনের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

জরুরী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মেয়র কক্সবাজার পৌরসভা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম,জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল। বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল ও সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম, পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মানিক, যুগ্ম সম্পাদক সেলিম সিকদার লিটন, ফেরদউস ওয়াহীদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব আমির হোসেন আমু, পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল চন্দ্র সুশীল,সাধারন সম্পাদক আবদুল্লাহ ফারুক লোটাস, পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপ-প্রচার সম্পাদক সেলিম রেজা, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সভাপতি ইসমাইল হোসেন ধলু, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসাইন।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান,সাঃ সম্পাদক সোহেল রানা পারভেজ, ছাত্রনেতা-নাছির উদ্দিন,বোরহান উদ্দিন,জালাল উদ্দিন,রানা,শাওন,সাগর,সাঈদ, পৌরসভা নির্বাচনে সমস্ত ওর্য়াড়ের সম্মানিত কাউন্সিলর প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর বৃন্দ। অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান বক্তা মেয়র মুজিবুর রহমান বলেন, এই নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা। জননেত্রী শেখ হাসিনার চেয়ে এমন কোন শক্তি নেই, আওয়ামীলীগ পরিচয় দিয়ে নৌকার বিরুদ্ধে অবস্থান করার। যতবড় শক্তিই হোকনা কেন, নৌকার বিরুদ্ধে অবস্থান নিলে কিছুতেই ছাড় দেয়া হবেনা।

তিনি ২১মার্চ২১ইং থেকে ৯টি ওয়ার্ডের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক আওয়ামীলীগের নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে নৌকার বিজয় সুনিশ্চিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। মেয়র মুজিবুর রহমান চকরিয়া পৌর নির্বাচনী নৌকা প্রত্যাশী সকল প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেয়র আলমগীরকে সাথে নিয়ে শপথ বাখ্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, ১১এপ্রিল নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়া হবে। বিজয় নিশ্চিত করতে না পারলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!