Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ পুলিশের উদ্যোগে বান্দরবানে মাস্ক বিতরণ কর্মসূচী

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে বান্দরবান জেলা পুলিশ প্রশাসন আয়োজন করলো মাস্ক বিতরণ কর্মসূচী।

আজ ২১ মার্চ রবিবার সকালে বান্দরবান বাজারের ৩ নং গলিতে উক্ত মাস্ক বিতরণ কর্মসূচী শুভ উদ্ভোধন ঘোষণা করেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ কুদ্দুস ফরাজী, অতিরিক্ত পুলিশ সুপার জেলা বিশেষ শাখার প্রধান অশোক কুমার পাল, পৌর মেয়র ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান কে এম জাহাঙ্গীর, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, পৌর কাউন্সিলর অজিত দাশ, ওমর ফারুক, মং মং সিং, নাছির ও মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত সহ উপস্থিত ছিলেন।

শুভ উদ্ভোধন ঘোষণা কালে পুলিশ সুপার বলেন, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, করোনা থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন উপায় নেই। একমাত্র স্বাস্থ্য বিধি মেনে চলে মাস্ক পরিধান করলেই রেহাই পাওয়া যাবে করোনা থেকে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!