রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে সেনাবাহিনীর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
আজ ২১ মার্চ রবিবার সকাল থেকে দিনব্যাপী বান্দরবান শহরস্হ রাজার মাঠ সংলগ্ন বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৬৯ পদাতিক ব্রিগেড এর তত্ত্বাবধানে, ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গরীব দুঃস্হ জনসাধারনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ০৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি মেডিকেল টিম বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন ।
বিনামূল্যে বান্দরবানের সকল জনসাধারণ এই চিকিৎসাসেবা পেয়ে অত্যান্ত খুশি তাই সেনাবাহিনীর এই দেশপ্রেম কে সকল বান্দরবানবাসী সাধুবাদ জানান ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি