Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মানিকছড়িতে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ: ‘মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার হবে দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিরার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।

লক্ষীছড়ি ফায়ার সার্ভিস দলনেতা মো. ছলিম উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় মহড়ায় ভূমিকম্প, অগ্নিকান্ড ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিভিন্ন কলাকৌশল সকলের সামনে উপস্থাপন করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, উপজেলা প্রকৌশললী আব্দুল খালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!