Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বরকল উপজেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় উমাপ্রু মারমা নামে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।

বুধবার (২৪ মার্চ) সকালে তদন্ত কমিটি গঠনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জানতে রাঙ্গামাটি থেকে চলে আসে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দল। তদন্ত কমিটির সদস্যর মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ মোস্তফা কামাল ও রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা।

উল্লেখ্য,গত ২০শে মার্চ শনিবার সন্ধ্যা ৩টা ৪৫ মিনিটে বরকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুটিকে ভর্তি করানো হয়। পরের দিন সন্ধ্যায় চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কারণে হাসপাতালে ভর্তিরত অবস্থায় ৪ মাস বয়সের শিশুর মৃত্যু ঘটে বলে এমন অভিযোগ করেন শিশুটির পরিবার। মৃত শিশু বরকল কিয়াং পাড়ার মংবুই মারমার প্রথম কন্যা উমাপ্রু মারমা (০৪ মাস)।

তদন্তের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান, শিশু মৃত্যুর ঘটনা তদন্তের জন্য গতকাল রাঙ্গামাটির জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। আজকে সকালে রাঙ্গামাটি থেকে তদন্ত দল বরকল হাসপাতালে চলে আসলে মৃত শিশু পরিবারের সাথে তারা কথা বলে। এরপর একজন একজন করে ঘটনার দিনে উপস্থিত থাকা হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্স এবং প্রত্যক্ষদর্শীদের সাথে তদন্ত দল কথা বলেছেন বলে ডাঃ মংক্যছিং সাগর গণমাধ্যমকে জানান।

তদন্ত কমিটির এক সদস্যর সাথে ঘটনার তদন্ত বিষয়ে কথা বললে এ ব্যাপারে তিনি গণমাধ্যমের কাছে মুখ খোলেননি। এ ব্যাপারে যা কিছু বলার রাঙ্গামাটির সিভিল সার্জন বলবেন বলে তিনি গণমাধ্যমকে জানান।

বরকল উপজেলা হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

বরকল প্রতিনিধি। রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত অবস্থায় উমাপ্রু মারমা নামে এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর।

বুধবার ২৪ মার্চ সকালে তদন্ত কমিটি গঠনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর মৃত্যুর ঘটনাটি সম্পর্কে জানতে রাঙ্গামাটি থেকে চলে আসে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি দল। তদন্ত কমিটির সদস্যর মধ্যে রয়েছেন রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা,মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডাঃ মোস্তফা কামাল ও রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিনোদ শেখর চাকমা।

উল্লেখ্য,গত ২০শে মার্চ শনিবার সন্ধ্যা ৩টা ৪৫ মিনিটে বরকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে শিশুটিকে ভর্তি করানো হয়।পরের দিন সন্ধ্যায় চিকিৎসকদের দায়িত্ব অবহেলার কারণে হাসপাতালে ভর্তিরত অবস্থায় ৪ মাস বয়সের শিশুর মৃত্যু ঘটে বলে এমন অভিযোগ করেন শিশুটির পরিবার।মৃত শিশু বরকল কিয়াং পাড়ার মংবুই মারমার প্রথম কন্যা উমাপ্রু মারমা (০৪ মাস)।

তদন্তের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যছিং সাগর জানান, শিশু মৃত্যুর ঘটনা তদন্তের জন্য গতকাল রাঙ্গামাটির জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। আজকে সকালে রাঙ্গামাটি থেকে তদন্ত দল বরকল হাসপাতালে চলে আসলে মৃত শিশু পরিবারের সাথে তারা কথা বলে। এরপর একজন একজন করে ঘটনার দিনে উপস্থিত থাকা হাসপাতালে কর্মরত ডাক্তার- নার্স এবং প্রত্যক্ষদর্শীদের সাথে তদন্ত দল কথা বলেছেন বলে ডাঃ মংক্যছিং সাগর গণমাধ্যমকে জানান।

তদন্ত কমিটির এক সদস্যর সাথে ঘটনার তদন্ত বিষয়ে কথা বললে এ ব্যাপারে তিনি গণমাধ্যমের কাছে মুখ খোলেননি।এ ব্যাপারে যা কিছু বলার রাঙ্গামাটির সিভিল সার্জন বলবেন বলে তিনি গণমাধ্যমকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!