Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

সংবাদ সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাপ্তাহিক পাহাড়ের সময় সম্পাদক ও প্রকাশক মিলটন বড়ুয়া

পলাশ চাকমা রাঙ্গামাটি ॥রাঙ্গামাটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আসামী হলেন সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক সাংবাদিক মিলটন বড়য়া (৪৪)। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

তিনি জানান, বৃহম্পতিবার দুপুরে রাঙ্গামাটি শহরের চম্পকনগর এলাকায় মারামারি খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাপ্তাহিক পাহাড়ের সময় এর সম্পাদক সাংবাদিক মিলটন বড়য়া। পরে তিনি মারামারির তথ্য সংগ্রহ করে সংবাদও পরিবেশন করেন। কিন্তু সকালে তিনি তাঁর এক আত্মীয়ের মাধ্যমে খবর পান তাকে মারামারির ঘটনার মামলায় তাকে আসামী করা হল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শহরের চম্পক নগর এলাকায় অন্যের বাসায় বিদ্যুৎ সংযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে রাঙ্গামাটি কোতয়ালী থানায় মামলা হয়। এতে সাংবাদিক মিলটন বড়ুয়াকেও এ মামলায় জড়ানো হয়েছে।
থানায় অভিযোগে উল্লেখ করা হয়েছে, মিলটন বড়ুয়ার প্রত্যক্ষ ইন্দনে সকল বিবাদীগণ একত্রিত হইয়া মারপিট করতে থাকে। এবিষয়ে সাংবাদিক মিলটন বড়ুয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, মারামারির ঘটনা শুনে সংবাদ সংগ্রহে তিনি ঘটনার মাঝপথে উপস্থিত হন। এতে তিনি কোন পক্ষ বা বিপক্ষকে কোন ইন্দন বা উস্কানিমূলক কথাবার্তা বলেননি। এছাড়া অভিযোগকারী নীহার কান্তি দাশ সঙ্গে তার পূর্ব পরিচয় বা কোন সর্ম্পক নেই বলে তিনি।
এদিকে রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ সহ রাঙ্গামাটি জেলায় কর্মরত সকল সাংবাদিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং উল্লেখিত মিথ্যা ও কল্পনাপ্রসূত মামলা হতে সাংবাদিক মিলটন বড়ুয়ার নাম প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা।
অপরদিকে অভিযোগকারী নীহার কান্তি দাশের কাছে এ ব্যাপারের জানতে চাইলে তিনি কিছুই বলতে রাজি হননি।
এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মারামারি ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার বাসিন্দা জনৈক নীহার কান্তি দাশ। এতে তিনি ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে কিভাবে সাংবাদিক মিলটন বড়য়ার নাম মামলায় আসলো তা তিনি জানেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!