Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

মধ্যরাতে বাঘাইছড়িতে জেএসএস’র সংস্কারপন্থী কমান্ডার যুদ্ধক চাকমাকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ:রাঙামাটির বাঘাইছড়িতে নিজদলীয় বন্ধুবেশি গুপ্তচরের গুলিতে সংস্কারপন্থী জেএসএস এর এক সামরিক কমান্ডার নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার সময় বাঘাইছড়ির বাবুপাড়া এলাকায় সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালনের সময় সামরিক কমান্ডার ওরফে যুদ্ধ চাকমাকে কাছে থেকেই গুলি করে হত্যা করেছে তার সাথেই দায়িত্বপালনরত সুজন চাকমা।

জেএসএস এমএন লারমা গ্রুপের উপজেলার দায়িত্বে থাকা প্রথম সারির একজন নেতা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘাতক সুজন চাকমা যুদ্ধকে হত্যা করে তার সাথে থাকা একটি অত্যাধুনিক এম ফোর রাইফেল ও একটি একে-৪৭ রাইফেল নিয়ে পালিয়ে গেলে বলে দলীয় সূত্রে জানাগেছে।

এদিকে এই ঘটনার পরপরই নিহতের মরদেহ উদ্ধারে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে রাত সাড়ে তিনটার সময় জানাগেছে।

সংস্কারপন্থী জেএসএস এর দলীয় দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিহত যুদ্ধ চাকমা বিগত চার বছর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে অস্ত্র নিয়ে পালিয়ে এসে সংস্কারপন্থী জেএসএস এমএন লারমা দলে যোগদান করে। পরবর্তীতে তাকে সংগঠনটির বাবু পাড়া এলাকার সামরিক কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়। প্রতিদিন রাতে তার নেতৃত্বেই এলাকায় সামরিক টহল দিতো একদল সশস্ত্র সন্ত্রাসী।

তারই ধারাবাহিকতায় বুধবার রাতে সশস্ত্র অবস্থায় ডিউটিতে থাকাকালীন সময়ে তার সাথে থাকা ছদ্মবেশি সহকর্মী সুজন চাকমা গভীর রাত আড়াইটার সময় গুলি করে যুদ্ধ চাকমাকে হত্যা করে। দলীয় সূত্র জানিয়েছে, একটি একে-৪৭ ও একটি এম ফোর অস্ত্রনিয়ে সুজন চাকমা জেএসএস মূল দলে যোগদানের উদ্দেশ্যে যুদ্ধকে হত্যা করে পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!