ডেস্ক নিউজ: সরকারি মাতামুহুরী কলেজ লামার মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের ২০২০ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ ছাত্র/ছাত্রীদের পরীক্ষার ফি (বাের্ডের অংশ+কলেজের অংশ) ফেরত দেয়া হয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড এর নির্দেশনা মােতাবেক সরকারি মাতামুহুরী কলেজের পরীক্ষার্থীদের এই পরীক্ষার ফি ফেরত দেয়া হচ্ছে বলে জানান, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান মানিক।
পরীক্ষার ফি ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি মাতামুহুরী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান মানিক, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মোতাহের হোসেন, ইংরেজী বিভাগের প্রভাষক আব্দুল মোনায়েম, যুক্তি বিদ্যার প্রভাষক সুমাইয়া আক্তার, হিসাব বিজ্ঞানের প্রভাষক শামসুল ইসলাম, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রহিম উদ্দিন সহ প্রমূখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি