Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

করোনা নেগিটিভ রিপোর্ট ছাড়া কারাতে ভ্যানুতে প্রবেশ নয়

ডেস্ক নিউজ:বাংলাদেশ করাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ক্যশৈহ্লা জানিয়েছেন, বঙ্গবন্ধু ৯ম গেমসে কারাতে ইভেন্টে কোন খেলোয়াড় করোনা পজেটিভ হলে খেলতে পারবেন না। খেলোয়াড়দের ৭২ ঘন্টার আগে কোভিড-১৯ টেস্ট করতে হবে। করোনা নেগেটিভ সনদ দেখিয়ে ভ্যানুতে প্রবেশ করতে হবে। কর্মকর্তাদেরও করোনার নেগেটিভ সনদ দেখিয়ে ভ্যানুতে প্রবেশ করতে হবে।

বৃহস্পতিবার (১লা এপ্রিল) সকালে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধমে এ কথা জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারন সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: অংসুই প্রু এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা ।

তিনি আরো জানান, আগামী ৬ এপ্রিল কারাতে ইভেন্টে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করবেন। আর ৭ এপ্রিলের খেলায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া শেষ দিন ৮ এপ্রিল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!