॥ রাঙ্গামাটি প্রতিনিধি॥বাঘাইছড়িতে জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব মিত্র চাকমাকে গুলি করে অস্ত্র গুলাবারুদ লুটের ঘটনায় সহকর্মী সুজন চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাসহ ১০ সদস্য নাম উল্লেখ ও অজ্ঞত ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহত কমান্ডার বিশ্ব মিতে চাকমার দাদা অশোক কুমার চাকমা।
১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাঘাইছড়ি থানায় জেএসএস সন্তু লারমা দলের ১০ সদস্যর নাম উল্লেখ ও অজ্ঞাত ৮ জনসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য গত বুধবার মধ্য রাতে বাবু পাড়ায় জেএসএস এমএন লারমা দলের কার্যালয়ে ঘুমন্ত অবস্থায় জেএসএস এমএন লারমা দলের কমান্ডার বিশ্ব মিত্র চাকমাকে গুলি করে হত্যার পর তার ব্যাবহৃত একে-৪৭ রাইফেল ও একে -৪ রাইফেল, থ্রি-২ পিস্তল এবং ২৫৭ রাউন্ড গুলাবারুদ নিয়ে জেএসএস সন্তু দলে পালিয়ে যায় তার সহকর্মী সুজন চাকমা ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি