ডেস্ক নিউজ:রংপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক সাহিদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় বুড়িমারী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য (ইউপি) হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ এপ্রিল) মধ্য রাতে বুড়িমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি ও থানা পুলিশ।শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জনা গেছে, বুড়িমারীতে জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনে হামলার মামলায় এজাহার নামিয় আসামী ইউপি সদস্য হাফিজুল ইসলাম দীর্ঘ দিন পলাতক থেকে শুধুমাত্র হত্যা মামলায় মহামান্য হাইকোর্টে ৪ সপ্তাহের জামিনে রয়েছেন। কিন্তু পুলিশের উপর হামলার মামলায় ১৪ নম্বর আসামী হিসেবে বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা তিন মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও স্বেচ্ছায় আদালতে আত্নসমার্পন করেছেন ১২জন আসামী। এর মধ্যে হত্যা মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যার মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলায় গ্রেফতারদের মধ্যে হত্যা মামলায় মুয়াজ্জিন ও অন্য দুই মামলায় মোট ১৮ জন জামিনে মুক্তি পেয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি