Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

মুজিবনগরে জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী আটক ॥ তিনটি ককটেল উদ্ধার 

ডেস্ক নিউজ:মেহেরপুরের মুজিবনগরের শিবপুর গ্রামের একটি বাড়ি থেকে বৈঠক করার সময় বৃহস্পতিবার সকালে ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের আমির ও জামায়াতের ৫ জন নারী কর্মী রয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল, জিহাদী বই ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের আমির তাজ উদ্দীন, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খান জাহান আলী ও মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজি রয়েছেন।

সরকার বিরোধী ষড়যন্ত্রমূলক গোপন সভা করার সময় তাদেরকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, মোনাখালী ইউনিয়ন জামায়াতের আমির ফজু গাজির বাড়িতে গোপন সভা করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় মুজিবনগ থানা পুলিশের একটি দল। সেখান থেকে বাড়ির মালিসহ ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে জামায়াতের ৫ জন নারী কর্মীও রয়েছেন। তাদের কাছ থেকে ৩টি ককটেল, বিপুল সংখ্যক জিহাদী বই ও ৫টি মোটর সাইকেল উদ্ধার করে জব্দ দেখানো হয়েছে। আটক ১৩ নেতাকর্মীর নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!