Logo
শিরোনাম
পটিয়া চক্রশালা স্কুলে রোভার স্কাউটডে ক্যাম্পে দীক্ষা নিলেন ৪০ জন শিক্ষার্থী লামায় বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জাধীন বন রক্ষা বাহিনীর অব্যাহত অভিযান পটিয়ায় শিক্ষক সমিতি কর্তৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক   নাছির  উদ্দীন সংবর্ধিত।  নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বান্দরবানে পাল্টে গেলো নির্বাচনী আবহাওয়া জামায়াতের প্রত্যাহার এবার খালি মাঠে গোল দিবে বিএনপি বান্দরবানে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণও চিকিৎসা সেবা প্রদান পাহাড়ের শিশুরা  শিক্ষার পাশাপাশি বিনোদনেও পিছিয়ে

বান্দরবানে পিস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:তহ্জিংডংয়ের আয়োজনে পিটিআইবি-ইউএনডিপি সহযোগিতায় বান্দরবানে পিস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় জেলা স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় অংশগ্রহন করে বালিকাদের দল রাজবিলা উচ্চ বিদ্যালয় বনাম রিক্ষ্যাইং কিশোরী ক্লাব। বালকদের দল ডনবস্কো উচ্চ বিদ্যালয় বনাম রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়। খেলা শুরু হয়ে নির্ধারিত সময়ে মধ্যে রাজবিলা উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রিক্ষ্যাইং কিশোরী ক্লাব। অন্যদিকে দ্বিতীয় খেলায় রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে ডনবস্কো উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালিকা চ্যাম্পিয়ন দল রিক্ষ্যাইং কিশোরী ক্লাবের রুপনা দাশকে সর্বোচ্চ গোলদাতা, য়ইম্রাচিংকে সেরা খেলোয়াড় ও বালক চ্যাম্পিয়ন দল ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের মাইকেল ত্রিপুরাকে সর্বোচ্চ গোলদাতা এবং মংএসিংকে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার দেওয়া হয়।

এ ফাইনাল খেলায় অনেক ফুটবল ক্রীড়ামোদী দর্শক মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে খেলাটি উপভোগ করেন।

তহ্জিংডংয়ের নির্বাহী পরিচালক চিংসিংপ্রু এর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক ও বালিকা খেলোয়াড়দের মেডেল, চ্যাম্পিয়ন ও রানার্স আপের ট্রফি তুলে দেন প্রধান অতিথি পৌর মেয়র ইসলাম বেবী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি’র কর্মকর্তা খুশীরায় ত্রিপুরা, বিএনকেএস’র নির্বাহী পরিচালক হ্লাসিংনু মার্মা, লেলুং খুমী, সেলিম রেজা, উচনু মার্মা ও তহ্জিংডংয়ের কর্মকর্তাসহ ক্রীড়াবিদরা।

গত ৩০ মার্চ পিস ফুটবল টুর্নামেন্ট ২০২১ শুরু হয়। এতে মোট ১৬টি দল অংশগ্রহন করে। ফুটবল টুর্নামেন্টটি তহজিংডংয়ের আয়োজনে পিটিআইবি-ইউএনডিপি সহযোগিতায় অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!