Logo
শিরোনাম
পটিয়া চক্রশালা স্কুলে রোভার স্কাউটডে ক্যাম্পে দীক্ষা নিলেন ৪০ জন শিক্ষার্থী লামায় বন বিভাগের আওতাধীন ডলুছড়ি রেঞ্জাধীন বন রক্ষা বাহিনীর অব্যাহত অভিযান পটিয়ায় শিক্ষক সমিতি কর্তৃক গুনী শ্রেষ্ট প্রধান শিক্ষক   নাছির  উদ্দীন সংবর্ধিত।  নাইক্ষ্যংছড়িতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত বান্দরবানে পাল্টে গেলো নির্বাচনী আবহাওয়া জামায়াতের প্রত্যাহার এবার খালি মাঠে গোল দিবে বিএনপি বান্দরবানে তিন ইটভাটায় মোট ৯ লাখ জরিমানা বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি বিলাইছড়িতে গ্রাম বাংলার ঐতিহ্য শীতে জমে উঠেছে ভাপা পিঠা বিক্রি নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির উদ্যোগে অসহায় দের মাঝে শীতবস্ত্র বিতরণও চিকিৎসা সেবা প্রদান পাহাড়ের শিশুরা  শিক্ষার পাশাপাশি বিনোদনেও পিছিয়ে

বান্দরবানে সুপেয় পানি পাবে পাঁচ শতাধিক পরিবার

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের প্রত্যন্ত এলাকার লোকজনদের পানীয় জলের সমস্যা সমাধানে এগিয়ে এসেছে নিরাপদ খাবার পানি সরবরাহ প্রকল্প ‘প্রবাহ’। এই প্রকল্পের আওতায় লাঙ্গিপাড়া এলাকায় দৈনিক ৫ হাজার লিটার পরিশোধন ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পটি উদ্বোধন করা হয়।

আজ শনিবার (৩ এপ্রিল) সকালে পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই প্রকল্পটি উদ্বোধন করেন। এই পানি শোধন প্রকল্পটি থেকে ওই এলাকার ৫’শ পরিবার পানীয় জলের সুবিধা পাবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব লিফ অপারেশন জহুরুল হক সরকার, হেড অফ এক্সটার্নাল এফেয়ার্স শেখ শাবাব আহমেদ, জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ রায়হান আহসান উল্লাহ, বিভাগীয় লীফ ম্যানেজার মামুনুর রশিদ, রিজিওনাল লিফ ম্যানেজার দেওয়ান আমিনুল ইসলাম প্রমুখ।

এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আরো একটি পানি শোধন প্রকল্প স্থাপন করে প্রবাহ। পাহাড়ের ঝিড়ি, ঝর্ণা, ছড়া, নদী থেকে পানি নিয়ে তা প্রকল্পের মাধ্যমে পরিশোধন করে লোকজনদের মাঝে সরবরাহ করা হয় প্রবাহের পানি শোধন প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো। পাহাড়ের প্রত্যন্ত এলাকার লোকজনদের পানীয় জলের সংকট নিরসনের লক্ষ্যে এই প্রকল্প গুলো বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!