Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

দীঘিনালার কবাখালী ইউনিয়ন পরিষদ পুড়ে ছাই

ডেস্ক নিউজ:দীঘিনালা উপজেলার ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় পুরো ইউনিয়ন পরিষদ পুড়ে ছাই হয়ে যায়। শনিবার রাত সাড়ে আটটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

জানাযায়, শনিবার রাত সাড়ে আটটায় কবাখালী ইউনিয়ন পরিষদের চারপাশে ধোয়ার কুন্ডলী দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় কবাখালী বাজারের লোকজন। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ইউনিয়ন পরিষদের আসবাবপত্র গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান জানান, আমরা ইউনিয়ন পরিষদ একটি বিচার-সালিশের কাজ শেষ করে যাওয়ার কিছুক্ষণ পর শুনতে পাই আগুনের খবর। দমকলবাহিনী আসার আগেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে কবাখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. নুরুল আফছার মোন্নাফ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় প্রায় ৭/৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পর দমকলবাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!