Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ও হত্যার হুমকি: যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ:কক্সবাজারের চকরিয়ায় ফেসবুকে লাইভে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য এবং প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিমূলক ভিডিও প্রচার করার অভিযোগে মো. নুরুল আজাদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে ভিডিও লাইভে এসে প্রচার করা হয় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য।

বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

গ্রেপ্তারকৃত নুরুল আজাদ চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের রাজধানী পাড়া পুকপুকুরিয়া এলাকার এনামুল হকের ছেলে। এ ঘটনায় চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের খোয়াজনগর এলাকার ফারুক হোসাইন নামের এক যুবক বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ বিষটি তড়িৎ ভাবে আমলে নিয়ে এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার আইডি সনাক্ত করে রবিবার দুপুরে পুলিশ অভিযানে নামে। থানা পুলিশের এস আই জিয়া উদ্দিন জিয়াদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ফেসবুক লাইভে এসে হুমকিদাতা নুরুল আজাদকে গ্রেফতার করেন।

সূত্রে জানা গেছে, নুরুল আজাদ ফেসবুকে “সিকদারুল ইসলাম সাগর” আইডিতে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগকে ‘কুত্তালীগ বলে অশ্লীল ও আক্রমনাত্মক ভাষায় গালিগালাজ করে ‘হাসিনা তোর জীবন শেষ’। হাসিনা তুই জাননা, তোর বাবাকে কিভাবে মারা হইছে, তোকে সেই ভাবে মারা হইবে, বলে হুমকি প্রদান করেন।বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় শুরু হয়। মিথ্যা মানহানিকর তথ্য প্রদান আক্রমনাত্মক আচরনের মাধ্যমে বিভিন্ন দল ও শ্রেনীর মধ্যে ঘৃণ্য বিদ্বেষ ও শত্রুতা সৃস্টির মাধ্যমে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো সহ খুনের হুমকির মাধ্যমে অপরাধ করার দায়ে জড়িত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রে জানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য লাইভে এসে ফেসবুকে প্রচার করার অভিযোগে নুরুল আজাদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন,তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ধারা ২৫(২)/২৯(১)/৩১(২) মামলা নং ৫ তারিখ ০৪/০৪/২১রুজু পরবর্তী আসামিকে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালত মাধ্যমে রবিবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!