Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানে জুমের আগুনে ক্ষতিগ্রস্তদের সেনাবাহিনীর সহায়তা

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানে জুমের আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (৭ এপ্রিল) সকালে সেনা রিজিয়ন এলাকায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর মো. এরশাদ উল্লাহ।

জানা গেছে, গত ২৩ মার্চ দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের মিলনছড়ি পাড়ায় জুমের আগুনে জেনডিও ত্রিপুরা এবং হানারাং ত্রিপুরার বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে খোলা আকাশের নিচে দিনযাপন করছিল পরিবারগুলো। পরে ক্ষতিগ্রস্ত পরিবার বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডারের কাছে আবেদনের প্রেক্ষিতে সেনা রিজিয়ন ও জেলা পরিষদ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৩০ হাজার করে টাকা করে সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই টাকায় নতুন করে ঘরে তৈরির স্বপ্ন দেখছেন তারা।

সহায়তা তুলে দেওয়ার সময় বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল পাহাড়ী-বাঙ্গালীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে। সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!