Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

মামুনুলের পক্ষ নিয়ে পদ হারালেন রাঙ্গামাটি পৌর ছাত্রলীগ নেতা

রাঙ্গামাটি প্রতিনিধি:ফেইসবুকে ‘হফাজতে ইসলামের নেতা মামুনুল হকের পক্ষে প্রচারণা চালানোর’ অভিযোগে রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের নেতা আবির হাসানকে অব্যাহতি দিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া তাকে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছেন সংগঠনটি।

অব্যাহতি প্রাপ্ত আবির হাসান রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যায়নরত ছিলেন।

রাঙ্গামাটি পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দীন ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপের সাথে জড়িত থাকার অপরাধে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবির হাসানকে সংগঠনের পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। একই সাথে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!