রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির বরকল উপজেলায় শিমুল তুলা গাছ থেকে তুলা পারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনায় আহতের নাম লিপি বেগম(৪০),স্বামী- মোঃ আজাদ মিয়া।
শুক্রবার (৯ এপ্রিল) বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে বামল্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায় ।
জানা যায় – বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বামল্যান্ড এলাকায় মোঃ জাকির এর বাড়ির পাশ্ববর্তী মোঃ আজাদ মিয়ার নিজ জমির তুলা গাছ থেকে মোতালেব মুন্সি তুলা পারতে আসলে স্ত্রী লিপি বেগম বাঁধা দিতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্ব শত্রুতার জের ধরে শিমুল গাছের তুলা পাড়া কে কেন্দ্র করে মোঃ মোতালেব মুন্সি(৬০)ও মোঃ আজাদ ও তার স্ত্রী লিপি বেগম এর সাথে মারামারির ঘটনা ঘটে ।এরই মধ্যে মোঃ মোতালেব মুন্সির ছেলে মোঃ জান্নাত মুন্সী(২৮),রবিউল মুন্সী(২৩), সাইফুল মুন্সী (১৯) এবং তার সহযোগী মিলে চওড়াও হয়ে স্বামী- স্ত্রীকে মারধর করেছে বলে মেয়ের জামাই মোঃ আব্দুর রহিম অভিযোগ করেন।
তিনি আরো জানান,মোঃ জান্নাত মুন্সি বটি দিয়ে আমার শ্বাশুড়ি কে আঘাত করে। ফলে ঘাড়ের কিছু অংশ কেটে যায়। আর শ্বশুর মোঃ আজাদকে বেধড়ক মারধর করে এবং পরনে শার্ট ছিড়ে ফেলে দেয়। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝগড়া মীমাংসা করে দেন ।পরে আহত মহিলাকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে শারীরিক অবস্থা অবনতি দেখে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তিনি গণমাধ্যমকে জানান।
এ দিকে মোতালেব মুন্সির সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ঘটনার বিষয়ে বরকল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন ঘটনার বিষয়ে আমি অবগত আছি। এ ঘটনার বিষয়ে এখনো কেউ মামলা দায়ের করেনি। যদি মামলা দায়ের করে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি