রাঙ্গামাটি প্রতিনিধি ॥ ঢাকা থেকে রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে ১৮ হাজার ডোজ করোনা টিকা পৌছেছে। শুক্রবার (৯এপ্রিল) সকালে বেক্সিমকো ফার্মার কাভার্ড ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়। এসময় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরের নির্দিষ্ট তাপমাত্রা পরিমাপ করে টিকাগুলো সংরক্ষণ করা হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মোঃ মারুফ হাসান, সহকারী ম্যাজিষ্টেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন বিপাশ খীসা জানান, এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে। দ্বিতীয় চালানে রাঙ্গামাটিতে ১৮ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।
সিভিল সার্জন আরও জানান, রাঙ্গামাটিতে প্রথম চালানে ১২ হাজার ভ্যাকসিন পাওয়া গেছে চাহিদা বেশি হওয়ায় চট্টগ্রাম থেকে আরো কিছু ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি