ডেস্ক নিউজ:আলীকদমে সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি আহত হয়েছেন ।কুরুকপাতা ১৯ কিলো নামক স্থানে একটি মাহিন্দ্রা গাড়ী রোডের ওপর থেকে নিচে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।
এতে গাড়ীতে থাকা যাত্রী জেসমিন ত্রিপুরা (০৯), সিনাবি ত্রিপুরা (৪৫), গুরুতর আহত হয় । আহত ব্যক্তিগণ- আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের বিদ্যামনি ত্রিপুরা পাড়া, ১নং ওয়ার্ডের বাসিন্দা ।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বর্ণিত জেসমিন ত্রিপুরার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চকরিয়া মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি