ডেস্ক নিউজ:পাহাড়ী আঞ্চলিক দুই দলের মধ্যে দুই দফা গুলিবিনিময় ও গ্রেনেড নিক্ষেপ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ঝগড়া বিল এলাকায় পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠন জেএসএস সন্তু লারমা ও জেএসএস এমএন লারমা দলের মধ্যে দুই দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।
শনিবার বিকাল ৩ ঘটিকা থেকে সাড়ে পাঁচ ঘটিকায় এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
এসময় উভয় পক্ষ ৪০ থেকে ৫০ রাউন্ড গুলিবিনিময় ও একটি গ্রেনেটও বিস্ফোরণ ঘটায় বলে নিশ্চিত করে স্থানীয়রা।
বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা গোলাগুলির সংবাদ পেলেও হতাহতের কোন সংবাদ পাইনি। এলাকাটি দূর্গম হওয়ায় পুলিশ ঘটনা স্থলে যেতে পারেনি।গোলাগুলির বিষয়ে আঞ্চলিক দুই দলের দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি