রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক :ক্রমবর্ধমান করোনা প্রকোপ প্রতিরোধে বান্দরবানে মাস্ক বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
রবিবার (১১ এপ্রিল) করোনা সংক্রমণ থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে বীর বাহাদুর ফাউন্ডেশন আয়োজিত প্রচার অভিযান ও মাস্ক বিতরণে অংশ নেন মন্ত্রী। এসময় তিনি বাজারে অন্তত দশটি পয়েন্টে উপস্থিত হয়ে ব্যবসায়ী, পথচারী ও শ্রমিকদের মাস্ক পরিয়ে দেন এবং করোনা মহামারী থেকে নিজ এলাকা ও মানুষকে বাঁচাতে সহযোগিতা চান।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়োপযোগী পদক্ষেপের ফলে অন্যান্য রাষ্ট্রের তুলনায় আমরা অনেক নিরাপদে ছিলাম। তাই আগামীতে এই মহামারী যাতে কোনভাবে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বীর বাহাদুর ফাউন্ডেশনের পৃষ্টপোষক অমল কান্তি দাশ, সভাপতি খলিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবলু, বান্দরবান পৌরসভার কাউন্সিলর সৌরভ দাশ শেখর, এমেচিং মারমাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি