লামায় সাংগ্রাই উপলক্ষে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে ।আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম পি মহোদয়ের নির্দেশনায় বান্দরবান জেলা পরিষদের মাধ্যমে লামা পৌরসভায় ৮টি বৌদ্ধ বিহারে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে সাংগ্রাই উপলক্ষে বরাদ্দকৃত ১৫,০০০ টাকা বিতরণ করা হয়।
বরাদ্দকৃত অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সম্মানিত মেয়র জনাব মোঃ জহিরুল ইসলাম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাবা ফাতেমা পারুল, পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি