Logo
শিরোনাম
হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা ঈদগাঁওর কালিরছড়া খালে পড়ে যুবকের মৃত্যু  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত নাইক্ষ্যংছড়ির সোনাইছড়িতে  বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইয়ের জলকেলি উৎসব উৎযাপিত

লামায় টাকা পয়সা লেনদেনের জের ধরে স্বামী-স্ত্রী -কে কুপিয়ে জখম 

নিজস্ব প্রতিবেদক:লামা উপজেলায় টাকা-পয়সা লেনদেনের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে ।

আজ ১৪ এপ্রিল বুধবার সকালে লামা মেউলার চর এলাকার ৫ নং ওয়ার্ডের সোবহান মিয়া ( ৩৭) এবং তার স্ত্রীঃ মোছাঃ আমেনা বেগম (৩৫) কে মাস্টার পাড়া,৮ নং ওয়ার্ড,ফাইতং ইউনিয়নের মোহাম্মদ জসিম(৩২), বাটাল দিয়ে কুপিয়ে জখম করে।

ঘটনা সূত্রে জানা যায় সোবহান মিয়ার স্ত্রী আমেনা বেগম পূর্বে বাদীপক্ষ জসীম উদ্দীন এর নিকট কিছু টাকা দার নিয়েছিল,পরবর্তীতে বেশ কিছু দিন অতিক্রম হয়ে গেলে তার টাকা পরিশোধ না করায় তারই জের ধরে সোবহান মিয়া এবং তার স্ত্রী কে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।

ঘটনাস্থলে পাড়ার লোকজন খবর পেয়ে বাদী জসিম উদ্দিনকে আটক করে এবং গুরুত্বর আহত অবস্থায় স্বামী-স্ত্রী উভয় কে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

সুবহান মিয়ার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় উভয়কে চকরিয়া হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে লামা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!