Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রমজান উপলক্ষে বান্দরবানে ইফতার সামগ্রী বিতরণ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার এপেক্স ক্লাব অব বান্দরবান এর উদ্যোগে বান্দরবান সদরের বালাঘাটা শৈলশোভা এলাকায় দুস্থ ও অসহায়দের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে প্রায় শতাধিক পরিবারের হাতে ইফতার সামগ্রী হিসেবে সেমাই, চিনি, ছোলা, ডাল, খেজুর, সয়াবিন তেল ও চাউল ভর্তি একটি করে ব্যাগ গরীব ও অসহায়দের হাতে তুলে দেয় এপেক্স ক্লাব অব বান্দরবান এর নেতৃবৃন্দরা।

ইফতার সামগ্রী বিতরণকালে  এপেক্স বাংলাদেশ এর এনআইআরডি এপেক্সসিয়ান মো. নুরুল আমীন চৌধুরী (আরমান), এনএডি এপেক্সসিয়ান ড.এস এম হাসান আলী, এপেক্স ক্লাব অব বান্দরবান এর সাবেক প্রেসিডেন্ট এপেক্সসিয়ান কামাল পাশা, এপেক্সসিয়ান মোজাম্মেল হক, এপেক্সসিয়ান ফিলিপ ত্রিপুরা, এপেক্সসিয়ান মো.হাবিবুর রহমান এলএমসহ এপেক্স ক্লাব অব বান্দরবান এর সদস্যরা উপস্থিত ছিলেন।

এপেক্স ক্লাব অব বান্দরবান এর নেতৃবৃন্দরা জানান, পবিত্র রমজান আর লকডাউনে থাকা বান্দরবান সদরের গরীব ও অসহায় পরিবারের মাঝে এপেক্স ক্লাব অব বান্দরবান উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!