Logo
শিরোনাম
পটিয়ায় মাধ্যমিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টে দক্ষিণ গোবিন্দরখীল প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল চ্যাম্পিয়ান। লামায় গ্রামার স্কুল এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত লামায় মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক’সহ গুরুত্ব আহত নাইক্ষ্যংছড়িতে  রাতের আঁধারে বসত -ভিটার জমি দখলের অভিযোগ নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিপুল অকটেন ও সার আটক ভারুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত এলডিপি’কে শক্তিশালী করতে হবে- অলি আহমদ রামুর কচ্ছপিয়া ও গর্জনিয়া তে  কৃষিতে নতুন সম্ভাবনা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সিমান্তে আইইডি, অ্যান্টি-পারসোনেল মাইনসহ বিপুল বিস্ফোরক উদ্ধার নাইক্ষ্যংছড়িতে শিবিরের বিভিন্ন ইভেন্ট এর প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবানে রমজানে মাসব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:বান্দরবানে পানির সংকট দীর্ঘদিনের। এর মাঝে সুষ্ক মৌসুম ও রমজান মাসে স্বাভাবিক ভাবে পানির ব্যবহার বেড়ে যায়।

এই অবস্থায় পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের বিনামূলে খাওয়ার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

বান্দরবান ইউনিট অফিসের উদ্যোগে প্রতিদিন ১০ হাজার লিটারের পানির গাড়ি নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পৌছে দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের বিভিন্ন বয়সী নারী পুরুষ কলস, বালতি ও বোতলে করে পানি সরবরাহ করছে। সাঙ্গু তীরবর্তী এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তারা নদীর পানি ব্যবহার করলেও সুপেয় পানির জন্য প্রতিনিয়ত তাদের যুদ্ধ করতে হয়। এই অবস্থায় রমজান মাসে পানির এই বিশেষ ব্যবস্থার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।

অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী আবদুল আলিম, জব্বার সাওদাগর জানান- ‘শুধু রোজার একমাস নয়, বান্দরবানের মানুষের জন্য বিশুদ্ধ পানির স্থায়ী ব্যবস্থা করা প্রয়োজন’।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, রমজানে যাতে মানুষ কোন ভাবে বিশুদ্ধ পানির সংকটে না ভোগে, সে কথা বিবেচনা করে পাবত্যমন্ত্রীর নির্দেশে প্রতিবছরের নেয় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে। পুরো রমজান মাস জুড়ে এই সেবা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!