Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে বান্দরবানে  এক যুবক আটক

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক:ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বান্দরবানে মো: জিহাদ (৩০) নামে বিএনপি’র এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ফেসবুক প্রোফাইলে জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব পরিচয় দেয় জিহাদ ।

শনিবার (১৭ এপ্রিল) সকালে বান্দরবান সদরের ৬ নং ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার ঘোষিত লকডাউনের বিরোধিতা করে গত ১৪ এপ্রিল সকাল ১০ টায় ব্যাংক খোলা,হাজার হাজার শ্রমিক দিয়ে কলকারখানা খোলা,মসজিদের বেলায় ২০জন বাদে মসজিদে তালা এটার নামই লকডাউন এরকম একটি স্ট্যাটাস নিজ ফেসবুকে দেয়।

এছাড়াও একই দিন সন্ধ্যা ৭টায় মাফিয়া বাহিনী শুধু দেশ ধ্বংসের স্বপ্নে মগ্ন, তারা ভুল করেও জনগনের কল্যাণে ম্বপ্ন দেখতে পারে না এবং রাত ৯টায় লকডাউনের নামে রমজান মাসে আলেমদের গ্রেফতার কি বার্তা বহন করেছে বাংলাদেশ এরকম আরো একটি স্ট্যাটাস দেয়।

এজাহার সূত্রে আরো জানা যায়, দেশের লকডাউনকে মাফিয়া লকডাউন হিসেবে চিহ্নিত করে জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরো লেখেন, অতীতের সব রেকর্ড ছাড়িয়ে পশ্চিমা তীরে সম্প্রীতি ইসরায়েলি সেনারা এই করোনা মহামারিরর সময় বর্বরতা চালাচ্ছে…। আর বাংলাদেশের মাফিয়া লক ডাউনে বিএনপির ১৭৯ জন, জামায়াত ৮০ জন, হেফাজত ২০০জন ও নুরুর ৫২ জন গ্রেফতার করে বিরোধী দল দমন চালাচ্ছে।

এছাড়াও লকডাউন সম্পর্কে খেটে খাওয় মানুষের কথা লিখতে গিয়ে পরের দিন ১৫ এপ্রিল রাত ৮ টার দিকে আবারও লিখেন, খাবার দাও নইলে মানচিত্র ছিড়ে খাবে। রাজনৈতিক লকডাউন অভিশাপ খেটে খাওয়া মানুষের উপর চাপিয়ে দেওয়া ভালো কিছু বয়ে আসবে না । ক্ষুধা যন্ত্রনার কাছে লকডাউন লকডাউনই তুচ্ছ।

তার এরকম পোস্টে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট, সুনাম ক্ষুণ হওয়ার পাশাপাশি বিভ্রান্তি ছড়াতে পারে । আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটার আশঙ্কায় তাকে ডিজিটাল আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান,রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচার প্রচারণা চালানোর অপরাধে মো: জিহাদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫(২)/৩১(২) ধারার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!