Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

বান্দরবানের থানচিতে ৩ কোটি ৮৫ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১

ডেস্ক নিউজ:বান্দরবানের থানচি উপজেলাধীন থানচি সদর ইউনিয়ন জিরো পয়েন্ট এলাকায় বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিযানে আনুমানিক ৩কোটি ৮৫ লক্ষ টাকা মূল্যের ৩ কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধারসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী থানচি উপজেলাধীন ৩নং সদর ইউনিয়ন জিরো পয়েন্ট তিন রাস্তার মোড় এলাকায় নেশা জাতীয় মাদকদ্রব্য কথিত আফিম ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৭ এপ্রিল বিকাল ২টার সময় বান্দরবান সেনা রিজিয়ন ও র‌্যাব-৭, চট্টগ্রাম এর যৌথ অভিয়ান পরিচালনা করলে যৌথ বাহনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা আসামি মউসিং ত্রিপুরা(৩৭)কে আটক করে। সে  কমলা বাগান উন্নয়ন বোর্ড পূর্নবাসন পাড়া, অংথহা ত্রিপুরার ছেলে।

পবরর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার হাতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ০৩কেজি ৮৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়।

আটককৃতে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ি অঞ্চলে নেশা জাতীয় মাদকদ্রব্য ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৩কোটি ৮৫ লক্ষ টাকা।

আসামীকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!