ডেস্ক নিউজ:লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া থেকে রূপসীপাড়া সড়কের ছামাইছড়িতে ট্রাক্টর উল্টে গুরুতর আহত অপ্রাপ্তবয়স্ক ড্রাইভার মো. শাহাজান (১৪) মারা গেছে।
রোববার সকাল সাড়ে ১০টায় তাকে লামা হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোঘণা করেন। ডাক্তারের ভাষ্য মতে, ছেলেটির বুকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা গেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। নিহত মো. শাহাজানকে নিয়ে আসা সকলে পালিয়েছে।
নিহত মো. শাহাজান (১৪) চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ এলাকার মো. মনছুর এর ছেলে। লামা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি