Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

রাঙ্গামাটিতে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গণজমায়েত বন্ধ করতে সরকারের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে আরো কঠোর হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

তিনি বলেন, রাঙ্গামাটি জেলায় করোনার সংক্রমণ কমে গেলেই সকলেই এর সুফল পাবে। সরকার কখনোই চাইবে না দীর্ঘদিন লকডাউন দিয়ে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে। তিনি জনগনের মাঝে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

সোমবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম বিষয়ক সমন্বয় সভায় তিনি একথা বলেন।

অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি ডিজিএফআই কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ, রাঙ্গামাটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর প্রসূণ বড়ুয়া, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায় প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!