Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদের পড়ে নিহত১ 

রাঙ্গামাটি প্রতিনিধি :রাঙ্গামাটির সদর উপজেলার দেপ্পোছড়ি এলাকায় ফলবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ৫শ ফুট নীচে গভীর খাদে পড়ে চালক সবুজ হোসেন নিহত হয়েছে। এবং এ ঘটনায় আরোও দুই জন হয়েছে। আহতরা হলেন, পিকআপের হেলপার পিয়াস উদ্দিন ও আরোহী রতন দাশ গুরুত্বর আহত হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১৯ এপ্রিল) সকালে সদর উপজেলার দেপ্পোছড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরোও জানাগেছে, চট্টগ্রাম থেকে সকালে ফল বোঝাই করে রাঙ্গামাটিতে আসার সময় চালক ঘুমন্ত অবস্থায় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁেদ পড়ে যায়।

পরে খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসারত অবস্থায় আহত চালক সুবজ হোসেন মৃত্যু বরন করেন।

নিহত চালকের বাড়ি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। আহত হেলপার পিয়াস উদ্দিনের বাড়ি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এবং আহত অপরজন রতন দাশের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ফকির হাট এলাকায় বলে জানা গেছে।

এ বিষয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর জানিয়েছেন, চালক সবুজ হোসেন মারা গেছে এবং বাকি আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!