Logo
শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে যৌথ বাহিনীর মহড়া দুর্গম বড়থলির আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল নিরাপদে পৌঁছালো হেলিকপ্টারে রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচনী নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত। পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি। কেশবপুরকে স’ন্ত্রাস চাঁ’দাবাজমুক্ত গড়তে চাই: ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ ধানের শীষের নিবার্চনী জনসভায়- কাজল বৃহত্তর ঈদগাঁওবাসী একতাবদ্ধ হয়েছে, যেদিকে যায় সেদিকে জয়ী অনিবার্য কেশবপুরের সাতবাড়িয়া স্কুল মাঠে বিএনপির মনোনীত প্রার্থী আবুল হোসেন আজাদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ফাইতংয়ে পাহাড় জুড়ে আমের মুকুল, ভালো ফলনের স্বপ্ন এবার কৃষকের চোখে পটিয়ায় জাতীয় পার্টি নেতা খোরশেদ আলম এর মায়ের ইন্তেকাল মোমবাতি বিজয় হলে পটিয়ার মানুষের শান্তি ফিরে আসবে- এয়ার মুহাম্মদ পেয়ারু

ন্যাশনাল পার্কে অবমুক্ত রাঙ্গামাটিতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি :আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় থাকা বিপন্ন প্রজাতির ‘বেঙ্গল স্লো লরিস’ নামের একটি লজ্জাবতী বানর রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ের কেপিএম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কাপ্তাই উপজেলা ছাত্রলীগ এর কয়েকজন সাহসী তরুন যুবকের সহায়তায় দেশের অতিবিপন্ন প্রাণীর তালিকায় থাকা ‘বেঙ্গল স্লো লরিস’ নামের এই লজ্জাবতী বানরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।

সোমবার (১৯ এপ্রিল) রাত ৯ টার দিকে কাপ্তাইয়ের কেপিএম এলাকার বাসিন্দা সিয়াম ও রবিন বাসায় যাওয়ার সময় পশ্চিম ড্রাইবার কলোনী নামক এলাকার রাস্তার পাশে থাকা গাছের উপরে একটি অদ্ভুত প্রাণী নড়াচড়া করতে দেখতে পায়, পরে তারা আরো কয়েক জনের সহায়তায় প্রাণীটি উদ্ধার করে বাসায় নিয়ে যায়। পরে মঙ্গলবার ভোর রাতে বিষয়টি কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক মামুনকে জানানো হলে তিনি তার সহকর্মী রনি, রাফি সহ আরো কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে যায় এবং কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে বিরল প্রজাতির প্রাণী লরিস কে উদ্ধার করে নিয়ে আসে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন প্রাণীটিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন তালুকদার এর নিকট হস্তান্তর করেন।

এদিকে বনবিভাগের নিকট হস্তান্তর করার পর পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জজামান শাহ এর নির্দেশে প্রাণীটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় বিটের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

এসময় কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন, সহকারি বন সংরক্ষক মুস্তাফিজুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মহসিন তালুকদারসহ বনবিভাগের সদস্য এবং উদ্ধার করা ছাত্রলীগ কর্মীদের উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!