Logo
শিরোনাম
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন।  রাঙ্গামাটির জুরাছড়িতে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের মৃত্যু উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনের সরঞ্জাম ৪৫৮টি গ্রামের ভোটারদের ভোটকেন্দ্রে আসতে হবে একদিন আগে নাইক্ষ্যংছড়িতে শাপলা কলি তথা ১১ দলীয় জোটের নির্বাচনী পথসভা ও গণমিছিল বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি

বান্দরবানে জুমের আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে – সেনাবাহিনী

রিমন পালিত: নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের দুর্গম পাহাড়ে অসহায় সকল মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়ে দিনরাত সেবা করে যাচ্ছে সেনাবাহিনী ।

দেশমাতৃকার জন্য সেনাবাহিনী সমগ্র বাংলাদেশ তথা পার্বত্য বান্দরবানে এক প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য যে গত ২৩ মার্চ দুপুর ১২ টায় বান্দরবানের ৩নং ওয়ার্ড, ৩নং সদর ইউনিয়ন পরিষদ এর পার্শ্ববর্তী মিলনছড়ি পাড়ায় জুম চাষের জন্য দেয়া অগ্নিকাণ্ডের ফলে কয়েকটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফলে অগ্নিকাণ্ডে দুশাসন ত্রিপুরা নামে এক পাড়াবাসীর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং তার শেষ আশ্রয় টুকু হারিয়ে সে নিঃস্ব হয়ে পড়ে।

তাই করোনার এই দুঃসময়ে বন্ধুর মত মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।

আজ ২০ এপ্রিল সকালে রিজিয়ন কার্যালয়ে বান্দরবান সেনা রিজিয়ন বাংলাদেশ সেনাবাহিনী এর পক্ষ হতে জিএসও-২(ইন্ট), বান্দরবান রিজিয়ন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রসহ পরিবার’কে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

আর্থিক সহায়তা কালে এ সময় রিজিয়ন সদর দপ্তর এর বিভিন্ন কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।

এ সময় অতিথিরা বলেন পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

দুর্যোগময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সকল পার্বত্য অঞ্চলের মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে।

তারই প্রেক্ষিতে আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই আর্থিক সহায়তা প্রদান করেছেন।

বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে এটাই সকলের প্রত্যাশা ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!