Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

কাপ্তাইয়ে উপজেলা পরিষদ করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ

রাঙ্গামাটি প্রতিনিধ :রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলা পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় করোনা মোকাবেলায় ইউনিয়ন পরিষদ, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠা সমূহের মধ্যে করোনা প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার(২২ এপ্রিল) সকাল ১১.৩০ মিনিটে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এর হাতে সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এইসময় কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মঈনুল হোসেন চৌধুরী , চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথোয়াই মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিচ, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা উপস্থিত ছিলেন।

সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিলো, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, কন্টাক্টলেস, ইনফ্রারেড থার্মোমিটার এবং হাতধোয়ার সাবান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!