রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়িতে অটোরিকশার সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার(২০এপ্রিল) সন্ধ্যায় রাঙ্গামাটি সড়কের হাজাছড়ি পূর্ব পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলেই কুতকছড়ি এলাকার বিমম চাকমার ছেলে রুপম বিকাশ চাকমা (২০) নামে এক যুবক নিহত হয় হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গেছে,খাগড়াছড়ি –রাঙ্গামাটি সড়কের হাজাছড়ি পূর্ব পাড়া এলাকায় পৃথক দুটি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই যাত্রী রুপম বিকাশ চাকমা নিহত হয়। এলাকাটি দূগম হওয়ার দুর্ঘটনা ঘটায় আহতের সংখ্যা এখনো জানা যায়নি।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাব্বির রহমান বিষটি নিশ্চিত করে জানান, এস আই মোঃ রাজু আহমেদ সহ পুলিশ ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। আসলে বিস্তারিত জানা যাবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি