Logo
শিরোনাম
ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন বানিয়ারছড়া-গজালিয়া সড়ক উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ ও গণশুনানি ফাইতং বাজারে

বরকলে বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হলেন এক মহিলা

রাঙ্গামাটি প্রতিনিধি ॥রাঙ্গমাটির বরকল উপজেলায় বন্যহাতি তাড়াতে গিয়ে নিজে আক্রমণের শিকার হলেন ৫০ বছরের এক মহিলা।এতে গুরুতর আহত তিনি।ঘটনার শিকার মোছা পারভীন বেগম মোঃ মোরশেদ আলমের স্ত্রী।
শুক্রবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ২ ঘটিকার সময় বরকল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানা যায়,রাত যখন ২টা বাজে তখন সবাই গভীর নিদ্রায়।এমন মুহূর্তে বাচ্চাসহ ৭/৮টি হাতি গ্রামে প্রবেশ করে।আর পারভীন বেগমদের বাড়ি আক্রমণ করে। হাতির আক্রমণ ঠেকাতে সবাই মিলে বাহির হয়ে তাড়াতে গিয়ে এক হাতির লাথির আঘাতে গুরুতরভাবে আহত হন পারভীন বেগম। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসারত অবস্থায় বাড়িতে রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান,লুংগুদু উপজেলা থেকে গুলশাখালি হয়ে দু’তিন দিন পর পর কুরকুটিছড়ি ও বরুণাছড়ি বন্য হাতি দল বেধে প্রবেশ করে। অতঃপর হিংস্র হয়ে মানুষের বাড়িতে আক্রমণ করে। বর্তমানে হাতির উপদ্রবে এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে। সবাই নির্ঘুম হয়ে সারারাত হাতি পাহারা দিতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।
আহত মহিলার মেজো ছেলে মোঃ সুমন সাথে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি জানান – লুংগুদু উপজেলা থেকে তাড়া খেয়ে হাতির দল আমাদের গ্রামে এসে প্রবেশ করে। আজ ২/৩ দিন যাবৎ হাতি তাণ্ডবের জ্বালায় ঠিকমতো ঘুমাতেও পারছি না। আর গত রাতের মধ্যে এলাকায় ঢুকে সর্বপ্রথমে আমাদের বাড়িতে হাতিরা আক্রমণ চালায়। এরপর আক্রমণ ঠেকাতে পাশ্ববর্তী লোকজন মিলে তাড়া করি। এতে হঠাৎ আমার মা এক হাতির লাথি খেয়ে মাথায় এবং হাতে আঘাত পাই।একটুখানির জন্য আমার মা প্রাণে বেঁচে গেছেন বলে ফোনালাপে বিষয়টি গণমাধ্যমকে জানান।
এ ঘটনার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ফোন কল দেয়া হলে কেউ কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!