Logo
শিরোনাম
বিলাইছড়িতে দুর্গম বড়থলির একটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছালো  হেলিকপ্টার যোগে চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ সন্রাসী চাঁদাবাজি মাদক মুক্ত আধুনিক পটিয়া গড়ে তুলতে মোমবাতি প্রতিকে ভোট দিন- সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু পটিয়ায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ওলামা দলের ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের নির্বাচনী জনসভায় এ্যাড ঃ দীপেন দেওয়ান,,, ধানের শীষ জনগণের অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।” চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরি… এক চোখ হারানো নাতনীর চিকিৎসার স্বপ্ন ভেঙে কান্নায় নিঃস্ব দম্পতি ঈদগাঁও স্টেশনে হাতপাখার পদপ্রার্থী মুহাদ্দিস আমীরুল ইসলাম মীরের গনসংযোগ পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক । জালালাবাদ ইক্বরা তাহসীনুল কুরআন মাদ্রাসার দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

হেফাজতের পক্ষে ফেসুবুকে স্ট্যাটাস দেয়ায় যুবলীগ নেতা বহিষ্কার

রাঙ্গামাটি প্রতিনিধি :হেফাজতের পক্ষে ফেুসবুকে স্ট্যাটাস দেয়ায় রাঙ্গামাটির লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে লংগদু উপজেলা যুবলীগ।

রবিবার (২৫এপ্রিল) বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আমির হোসেনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে হেফাজত ও জামায়াত ইসলামীর পক্ষে মোবাইল ফোনের মাধ্যমে ফেইসবুকে বিভিন্ন মন্তব্য ও দলের বিরুদ্ধে উস্কানিমূলক স্ট্যাটাস প্রদান করায় দলের গঠনতন্ত্রের (ক) এর-২২ ধারা মোতাবেক ৪নং বগাচতর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন (মিন্টু)কে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সু-সংগঠিত দল। তাই সকলকে দলের আদর্শ এবং দলের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!